ছবি: সংগৃহীত
সারাদেশ

তিস্তায় বাড়ছে পানি, বন্যার শঙ্কা

জেলা প্রতিনিধি: দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে আজ নদীর পানি ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪ টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কক্সবাজার-চট্টগ্রামে যান চলাচল শুরু

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা করছেন নদীপাড় ও নিম্নাঞ্চলের বাসিন্দারা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯ টায় তিস্তা ব্যারাজের দোয়ানী পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২.১৫ সেন্টিমিটার)।

আরও পড়ুন: কুড়িগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

এদিন ভোর ৬ টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নুরুল ইসলাম জানান, সকাল থেকে পানি বৃদ্ধি পেলেও দিন বাড়ার সাথে সাথে পানি কমতে শুরু করেছে।

আরও পড়ুন: ৭ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদীন ইসলাম জানান, সকাল ৯ টায় তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তায় পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসত বাড়িতে পানি প্রবেশের আশঙ্কা করছেন তিস্তা পাড়ের মানুষ।

আরও পড়ুন: ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

গড্ডিমারী ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন জানান, প্রায় ২০ দিন পর তিস্তার পানি আবারও বাড়ছে। তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে চলাচলের ভোগান্তি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

হাতীবান্ধার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, তিস্তার পানি বাড়ায় এ ইউনিয়নের তিস্তা পাড়ে মানুষের চলাচলের ভোগান্তি সৃষ্টি হয়েছে।

সব সময় তাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা