সংগৃহীত
সারাদেশ

কুড়িগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা থেকে আসা মাঈদুল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: আড়াই লাখ টাকা মূল্যের গাভীর মৃত্যু

নিহত মাঈদুল ঐ ইউনিয়নের গোপালের খামার এলাকার শহীদ কারীর ছেলে। ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত যুবক জ্বর নিয়ে গত ৪ দিন আগে ঢাকা থেকে কুড়িগ্রাম নিজ বাড়িতে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ৫ সপ্তাহের ব্যবধানে জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেন ১৫৬ জন। বাকি ১৬ জনের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছে ১৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আরো ৩ জন।

ডেঙ্গু আক্রান্ত নিহত যুবকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম।

এ প্রসঙ্গে তিনি জানান, নিহত মাঈদুলকে গত সোমবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা