সারাদেশ

পটুয়াখালীতে ঘর পাবে ৩৭৩ গৃহহীন পরিবার

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীতে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৩৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

আরও পড়ুন : কুড়িগ্রামে ঘর পাচ্ছে হরিজন সম্প্রদায়

সোমবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুর কুতুবুল আলম।

তিনি জানান, এ পর্যায়ে বাউফল উপজেলায় ২১৭টি, কলাপাড়া উপজেলায় ১২৯টি এবং গলাচিপা উপজেলায় ২৭টি ঘর প্রদান করা হবে। ইতিমধ্যে জেলার দশমিনা, দুমকি, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী ও পটুয়াখালী সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। আগামী ৯ আগষ্ট গলাচিপা ও কলাপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন : কাপ্তাই হ্রদে নৌ নিষেধাজ্ঞা প্রত্যাহার

জেলা প্রশাসক আরো জানান, যেহেতু এটি একটি দুর্যোগপূর্ণ এলাকা তাই প্রাকৃতিক দুর্যোগের কারনে নতুনকরে কোন পরিবার ভূমিহীন ও গৃহহীন হলে তাদের পুনর্বাসিত করা হবে। জেলায় এ পর্যন্ত ৭৮৩৫ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা