সারাদেশ

হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে সবুজ আলী নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : জনভোগান্তি হলে কর্মসূচিতে নিষেধাজ্ঞা

বুধবার (২৬ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মো.কাফি ও সাদিকুল ইসলাম। কাফি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর গ্রামের বাসিন্দা। অপরজন সাদিকুল পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পানিশাইল গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন : নাইজেরিয়ায় হামলা, সৈন্যসহ নিহত ৩৪

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২ আগস্ট সকালে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর বেড়িবাঁধের নিচে পাটক্ষেত থেকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোঁচপুকুরিয়া গ্রামের সবুজ আলীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের গলায় কাঁচা পাটের আঁশ পেঁচানো ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। সবুজকে আগের রাতে শ্বাসরোধে মেরে ফেলে রেখে যায় আসামিরা।

আরও পড়ুন : পরিবেশ নষ্ট হলে দায় বিএনপির

ঘটনাটিতে পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে আসামিদের নাম উঠে আসে। আদালতে তাদের বিরুদ্ধে ২০০৯ সালে ৪ মার্চ অভিযোগ পত্র দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উদয় সিংহ (এপিপি) জানান, সবুজ ও কাফির কসমেটিকসের ব্যবসা ছিল। ব্যবসার সুবাদে কাফি ও সাদিকুল, সবুজকে সাথে করে হিলিতে যায়। সেখানে তাদের ভেতর ব্যবসার টাকা নিয়ে ঝামেলা হয়। এটার সূত্র ধরেই সবুজকে হত্যা করে তারা পালিয়ে যায়।

আরও পড়ুন : শস্যচুক্তি থেকে সরে গেছে রাশিয়া

পুলিশ অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধারের পত্রিকায় ছবি দিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে। পরে তাদের দুজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর আরো একজন গ্রেফতার হয়। এ ঘটনার সাথে জড়িত না থাকায় ১ আসামি মুক্তি পায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার আদালত কাফি ও সাদিকুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সান নিউজ/এএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা