সারাদেশ

গাইবান্ধায় পাট নিয়ে বিপাকে কৃষক

গাইবান্ধা জেলা প্রতিনিধি : খাল-বিলে পানি নেই। পুকুরগুলোয় পানি থাকলেও মাছ চাষ করায় সেখানে পাট পঁচানো যাচ্ছে না। পানির অভাবে পাট পঁচাতে না পেরে বিপাকে পড়ে গাইবান্ধার কৃষকগণ। কৃষকগণ শুধু পাট নিয়েই চরম বিপাকে পড়েনি, পানির অভাবে আমন ধানের চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। গত কয়েক সপ্তাহের অনাবৃষ্টিতে শুকিয়ে গেছে খাল-বিল। পানির অভাবে কৃষকরা পঁচাতে পারছে না পাট। জমিতে পাট কেটে ফেলে রেখেছেন। অপেক্ষা করছে বৃষ্টির পানিতে খাল-বিলে পানি হলে সেখানে পাট পঁচাবেন। কোন কোন কৃষক পাটকাঠির আশা ছেড়ে গাছ থেকে আঁশ তুলে স্বল্প পানিতে #৩৯; রিবন রেটিং #৩৯; পদ্ধতিতে পাট পঁচাচ্ছেন।

আরও পড়ুন : জনভোগান্তি হলে কর্মসূচিতে নিষেধাজ্ঞা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের কৃষক আতাউর রহমান বলেন, গত বছর ২ বিঘা জমিতে পাট চাষ করে বিপাকে পড়েছিলাম। এ বছর তার অর্ধেক জমিতে পাট চাষ করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় খাল-বিলে পানি নেই। পাট পঁচানো সম্ভব হচ্ছে না। পাট কেটে জমিতেই ফেলে রাখা হয়েছে।

কৃষক আমজাদ হোসেন বলেন, ন্যায্যমূল্য না পাওয়ায় দিন দিন পাট চাষ কমে যাচ্ছে। পানির অভাবে সঠিকভাবে পাট পঁচাতে না পারলে উৎকৃষ্টমানের আঁশ পাওয়া যায় না।

আরও পড়ুন : নাইজেরিয়ায় হামলা, সৈন্যসহ নিহত ৩৪

সাদুল্লাপুর উপজেলার উত্তর কাজিবাড়ী সন্তলা গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন, রিবন রেটিং পদ্ধতিতে স্বল্প পানিতে পাট পঁচানো যায়। তবে এতে পাটকাঠি নষ্ট হয়ে যায়। পাটের পাশাপাশি পাটকাঠির প্রয়োজন। বৃষ্টির জন্য অপেক্ষা করা হচ্ছে। সময় মত যদি বৃষ্টি না হয় তবে রিবন রেটিং পদ্ধতি অনুসরণ করতে হবে।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের রংপুর আঞ্চলিক কর্মকর্তা ড. আবু ফজল মোলা বলেন, খাল-বিলে পানি না থাকায় রিবন রেটিং পদ্ধতিতে পাট পঁচানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। অনেক পাট এখনও কাটার বাকি রয়েছে। বৃষ্টি হলে কৃষকদের সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন : শুক্রবার এসএসসির ফল প্রকাশ

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, জুলাই মাসে সাধারণত বৃষ্টিপাত হয় ৩৫০-৪০০ মিলিমিটার। গত ২৫ দিনে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা