ছবি : সংগৃহিত
সারাদেশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধু, ঘটক গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের চাড়াখালি এলাকায় বিয়ের ৩ দিন আগে হালিম সিকদার (৪৫) নামে এক ঘটকের ধর্ষণের শিকার হয়ে ১৫ বছর বয়সী কিশোরী নববধূ অন্তঃসত্ত্বা হয়ে স্বামীর ঘর ছাড়া হয়েছেন।

আরও পড়ুন: গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি

এ ঘটনায় গত ২৮ জুন রাজাপুর থানায় ঘটক হালিম সিকদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর নানা। মামলার পর থেকেই হালিম সিকদার পলাতক ছিলো।

গত ১৪ জুলাই র‌্যাব-৮ এর একটি দল ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে হালিম সিকদারকে গ্রেফতার করে ১৫ জুলাই রাজাপুর থানায় হস্তান্তর করেছেন।

উল্লেখ্য , প্রায় তের বছর পূর্বে ভুক্তভোগী কিশোরীর পিতা ও মাতার বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা পুনরায় ভিন্ন ভিন্ন স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। সেই থেকেই ঐ কিশোরীকে তার নানা ভরণ পোষন করে।

আরও পড়ুন: গাইবান্ধায় ছড়িয়ে পড়ছে ল্যাম্পি স্কিন ডিজিজ

অভিযুক্ত হালিম সিকদারের প্রস্তাবে গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে নুর জামান নামের এক ব্যক্তির সাথে বিবাহ হয় ঐ কিশোরীর। এর আগে গত ১৫ এপ্রিল দুপুরের সময় কিশোরীর নানার বাসার পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘটক হালিম সিকদার কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিভিন্ন সময়ে নানা প্রলোভন দেখিয়ে কিশোরীকে হালিম সিকদার ধর্ষণ করে যে কারনে ঐ কিশোরী গর্ভবতী হয়।

আরও পড়ুন: আসামিদের গ্রেফতারের দাবিতে অনশন

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, মামলার পর থেকেই আসামি হালিম সিকদার পলাতক ছিলো। তাকে নারায়ণগঞ্জের একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে র‌্যাব-৮ এর একটি দল আটক করে ১৫ জুলাই রাজাপুর থানায় হস্তান্তর করেছে। হালিম সিকদারকে আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা