ছবি: সংগৃহীত
অপরাধ
সাংবাদিক নাদিম হত্যা

আসামিদের গ্রেফতারের দাবিতে অনশন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে অনশন কর্মসূচী পালিত হয়েছে।

আরও পড়ুন : ম্যাক্রোঁকে সেতার দিলেন মোদি

শনিবার (১৫ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলা পরিষদের সামনে অনশনে বসেন বকশীগঞ্জে কর্মরত সকল সাংবাদিকরা।

আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তারা। দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন : ইইউ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়

পরে বেলা দেড় টার দিকে বকশীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর সাংবাদিকদের সাথে একাত্ব ঘোষনা করে অনশনে আসেন এবং নাদিম হত্যার সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। সেই সাথে সামনে সাংবাদিকদের সকল আন্দোলনে পাশে থাকার ঘোষনা দেন মেয়র নজরুল ইসলাম সওদাগর।

অনশন চলাকালে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাই আজকের মত সাংবাদিকদের অনশন ভাঙ্গার অনুরোধ করেন মেয়র।

আরও পড়ুন : বিদেশি জাহাজ আটকাদেশ প্রত্যাহার

মেয়রের অনুরোধে দুপুর ২ টার দিকে অনশন ভাঙ্গেন সাংবাদিকরা। খেজুর ও জুস খাইয়ে অনশন ভাঙ্গান মেয়র।

অনশনে সাংবাদিক নাদিম হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সিনিয়র সাংবাদিক এম শাহীন আল আমীন, সরকার আবদুর রাজ্জাক, মেলান্দহ রিপোটার্স ইউনিটির সভাপতি শাহজামাল, সরওয়ার জামান রতন, আশরাফুল হায়দার, আবদুল লতিফ লায়ন, সাফিনুর ইসলাম মেজর, সলিমুল্লাহ সেলিম, মাসুদ উল হাসান, জিএম ফাতিউল হাফিজ বাবু, রাজ্জাক মাহমুদ, রাশেদুল ইসলাম রনি, এমদাদুল হক লালন, মতিন রহমান, ছালাম মাহমুদ, আল মুজাহিদ বাবু, মনিরুজ্জামান লিমন, নুর আলম নয়ন ও শাহনাজ পারভীন প্রমুখ।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বর্ষণ-বন্যায় নিহত ৭

বক্তারা বলেন, আমাদের দাবি একটাই নাদিম হত্যার বিচার চাই। নামীয় সকল আসামিকে গ্রেফতার চাই।

বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন বলেন, এ মামলায় এখন পর্যন্ত ১৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে এজাহারভুক্ত ২২ জন আসামির মধ্যে গ্রেফতার হয়েছে মাত্র ৫ জন। এখনো নামীয় ১৭ জন আসামি ধরাছোয়ার বাইরে। দ্রুত সময়ের মধ্যে এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেফতার করতে হবে।

আরও পড়ুন : আরজেএফ’র যৌথ সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, মামলাটি জামালপুর গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে। পুলিশ সুপারের নির্দেশে আমরাও মাঠে কাজ করছি। আসামিরা যেখানেই পালিয়ে থাকুক, তাদেরকে আইনের মুখোমুখি করা হবে।

পলাতক আসামিদের ধরতে পুলিশ সুপারের নির্দেশে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ভালুকায় তুলার গোডাউনে আগুন

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে আঘাত করে ও জখম করে ফেলে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ হাসপাতাল ও পরে জামালপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ১৫ জুন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই দিন দুপুরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাদিম।

আরও পড়ুন : পাবনায় সর্বোচ্চ গোলদাতা পেলেন ঘোড়া!

এই ঘটনায় ১৭ জুন সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জন নামীয় ও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। এই ঘটনায় এ পর্যন্ত ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে নামীয় ২২ জন আসামির মধ্যে মাত্র ৫ জন আসামী ধরা পড়েছে।

আরও পড়ুন : অধ্যক্ষ মুজারহারুল সভাপতি, বিপ্লব সম্পাদক

চেয়ারম্যান পুত্র রিফাতসহ ১৭ জন নামীয় আসামি এখনো পলাতক রয়েছে। সবাইকে বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে ও জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি বহিস্কৃত ইউপি চেয়ারম্যন মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম ও মনিরুজ্জামান মনির হত্যার দ্বায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

নামীয় ১৭ জন আসামী গ্রেফতার না হওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছে সাংবাদিকরা। দ্রুত গ্রেফতার না হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিকরা।

আরও পড়ুন : সমাবেশ পেছালো জামায়াত

সাংবাদিক নাদিম বাংলা নিউজ টোয়েটিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ও জামালপুর অনলাই জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভপতি ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা