সারাদেশ

ডোবায় মিলল শিশুর মরদেহ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী গ্রামের জরিপ শেখের ছেলে ইসমাইল নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : নতুন ষড়যন্ত্র করছে বিএনপি

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ভোরে উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল ইসমাইলের গায়ে কাঁদা দেখে তার মা ইসমাইলকে অনেক বকাবকি করলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসলেও সে বাড়িতে না আসায় সবাই খোঁজাখুঁজি করে। এরপর মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। পরের দিন মঙ্গলবার সকাল ৬টার দিকে তার চাচ, চাচি সহ পরিবারের আরো লোকজন বাড়ির পাশের একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

আরও পড়ুন : নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৬

গোবিন্দাসী তানিয়া খাতুন নুরানীয়া মাদ্রাসার শিক্ষক নুরে আজাম মিলন বলেন, আমার মাদ্রাসার নাম্বার ওয়ান ছাত্র ছিলো ইসমাইল। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ইসমাইল।পরে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে থানার একটি জিডি করেন তার পরিবার। পরের দিন মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থার দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : জনগণের পাশে থাকবো

প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে কেউ না দেখায় সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা