সারাদেশ

দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গণসমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরে মঙ্গলবার বিকেলে বিএনপি-জামায়াত অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গণসমাবেশ ও মিছিল করা হয়েছে।

বিকেল ৪ টার দিকে শহরের বাগমামুদালী পাড়া এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

পরে গণসমাবেশ স্থল থেকে মিছিল বের করে শহরের থানারপুল চত্বর, শহর বাজার ও পুরাতন কাচারী এলাকা সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন বাবুলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সদরের মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবু, সহ-সভাপতি মনিরুজ্জামান রিপন, বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মোল্লা, জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোর্শেদা আক্তার লিপি, মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, সদরের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা।

আরও বক্তব্য রাখেন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইদ মো. লিটন, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, জালাল উদ্দীন রুমি রাজন, আপন দাস প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা