ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পাঁচজনই মেক্সিকোর নাগরিক।

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার (১১ জুলাই) সকালের দিকে কাঠমান্ডুর উত্তরাঞ্চলে লিখু এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। দেশটির এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিধ্বস্ত উড়োজাহাজটি মানাং এয়ারের। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ নেপালের অন্যান্য উচ্চ পর্বতশৃঙ্গে পর্যটকদের নিয়ে যাওয়া কয়েকটি বিমান সংস্থার মধ্যে মানাং এয়ার অন্যতম।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটির তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে সলুখুম্বুর দিকে যাচ্ছিলো। সকাল দশটার দিকে কাঠমান্ডু বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

আরও পড়ুন : মেক্সিকোতে বাজারে হামলা, নিহত ৯

তিনি আরও জানান, হেলিকপ্টারটির কল সাইন ছিল ৯এনএমভি এবং সকাল ১০ টা ১২ মিনিটে সেটি রাডার থেকে মুছে যায়। চপারটিতে ৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই মেক্সিকান নাগরিক।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটি এক টুইটে বলেছে, সবমিলিয়ে চাপরটিতে ৬ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৫ জন যাত্রী এবং ১ জন ক্যাপটেন।’ পাইলটের নাম চেত গুরুঙ।

আরও পড়ুন : ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন

হিমালয় অঞ্চলের এই দেশটির অনেক এয়ারলাইন্স প্রত্যন্ত পাহাড় ও মেঘে ঢাকা পার্বত্য অঞ্চলের ছোট ছোট বিমানবন্দর থেকে যাত্রীদের পরিবহন করে। যে কারণে দেশটিতে উড্ডয়ন ও অবতরণের সময় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে। এতে দেশি-বিদেশি পর্যটকদের প্রাণহানিও ঘটে।

চলতি বছরের জানুয়ারিতে নেপালের গত ৩০ বছরের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এক বিমান দুর্ঘটনা ঘটে। দেশটির পর্যটন নগরীখ্যাত পোখারার কাছে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি ঘটে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা