সারাদেশ

নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পুরস্কর গ্রামের হাফেজ আব্দুল মজিদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই দিনে জেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম-১০ এ আ’লীগের প্রার্থী বাচ্চু

নিহত নিঝুম (৬) উপজেলার পুরস্কর গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। নিহত ওই দুই শিশু হলো, জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয়ে সামিয়া আক্তার (২) ও চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো.আরিফের মেয়ে বিবি আয়েশা (২২ মাস)।

কাদরা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিঝুম দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল। ওই সময় সে পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। পরে সে ভেসে উঠলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ, নিহত ৪

অপরদিকে, চরজব্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, গতকাল সোমবার দুপুরের দিকে সামিয়া ও আয়েশা শিশুদের সঙ্গে যার যার বাড়ির উঠানে খেলছিল। ওই সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোজাখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের মরেদহ উদ্ধার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন,বিষয়টি কেউ তাকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা