সারাদেশ

জামালপুরে মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী মাস্টারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আধুনিক জাতি গড়ে তুলতে চাই

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যৌথ আয়োজনে মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, এর জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহবায়ক মুক্তা আহাম্মেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মাকসুদুল হক সবুজ।

আরও পড়ুন: তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

মানববন্ধনে বক্তারা বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী হত্যাকারীদের ফাঁসি, দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ১ জুলাই দুপুরে জামালাপুরের ইসলামপুর উপজেলার রৌহারকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী মাস্টারকে পিটিয়ে ও শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হলে পুলিশ ও র‌্যাব এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা