আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে শোকের ছায়া
সারাদেশ

আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা হাসমত আলী শেখ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আক্রামুজ্জামান আকরামের মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে মুক্তিযোদ্ধা হাসমত আলী শেখের নামাজে জানাজা ঘোষেরচর দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

অন্যদিকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আক্রামুজ্জামান আকরাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি হার্টের রোগে ভুগছিলেন।

শুক্রবার বাদ জুম্মা স্থানীয় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।

অন্যদিকে গত ৯ আগস্ট ইন্তেকাল করেন জেলা আওয়ামী লীগ নেতা হাসমত আলী শেখের ছোট ভাই সদর েউপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা