ক্রসফায়ারে প্রবাসীকে হত্যার বিচার ও আটকদের মুক্তির দাবি
সারাদেশ

ক্রসফায়ারে প্রবাসীকে হত্যার বিচার ও আটকদের মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় প্রবাসী জাফরকে ক্রসফায়ারে হত্যা এবং দেশের বিভিন্ন থানায় আটক ২৫৫ জন প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চকরিয়ায় ওমান প্রবাসী জাফরকে গ্রেফতার করে চাঁদা দাবি করা হয়। ৫০ লাখ টাকা চাঁদা না পেলে তাকে ক্রসফায়ার দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় পরিবারকে। সে টাকা দিতে না পারায় তাকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। অন্য দিকে কিছু প্রবাসী দেশের বাইরে অপরাধ করলেও তাদেরকে এ দেশের বিভিন্ন জেলে আটকে রাখা হয়েছে। আর এমন প্রবাসীর সংখ্যা প্রায় ২৫৫ জন। তাদের কাউকে হয়তো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে নয়তো বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা হয়তো দেশের বাইরে অপরাধ করেছে কিন্তু দেশে তো করেনি।

বক্তারা আরও বলেন, ওমান প্রবাসী জাফর হত্যার বিচার চাই আমরা। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলে থাকা ২৫৫ জন প্রবাসীর মুক্তি দাবি করছি।

মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা