সারাদেশ

যশোরে দুই সন্ত্রাসীর ১৭ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

যশোর: অস্ত্র মামলায় দুই সন্ত্রাসী জসিম সরদার ও মাসুম রেজাকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইখতিয়ারুল ইসলাম মল্লিকের আদালত ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জসিম অভয়নগর উপজেলার সিরাজকাটি গ্রাম ও মাসুম খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২০ অক্টোবর সকালে বোনাপোলের দিঘিরপাড় গ্রাম থেকে একটি মোটরসাইকেলে ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি দোনালা বন্দুক এবং ৫টি কার্তুজ জব্দ করা হয়।

এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলাটি করে পুলিশ। জসিম ও মাসুম অস্ত্রের জন্য ১০ বছর ও কার্তুজের জন্য সাত বছর করে কারাদণ্ড পেয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা