সারাদেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও ড্রেন নির্মাণ!

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: নগরীর তাজহাট মৌজার মডার্ন মোড় আশরতপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞাসহ কারণ দর্শানোর নোটিশ জারির পরেও অবৈধভাবে জোরপূর্বক রাস্তা ও ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। সিটি মেয়রসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েও সুষ্ঠু সমাধান পাননি ভুক্তভোগী ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আলতাব হোসেন। উল্টো হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে তাকে ও তার পরিবারের সদস্যদের।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুুরে নগরীর মডার্ন মোড়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলতাব হোসেন বলেন, ‘পৈত্রিক সূত্রে প্রাপ্ত জেএল ৯৭ ও দাগ নং ৭৫৬-৭৬০ ভুক্ত জমি ভোগদখল করে আসছি আমি। হঠাৎ করে গত ১১ জুলাই একই এলাকার মৃত ইলিয়াছ আলীর দুই ছেলে এমাদ মিয়া ও বেলাল হোসেন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমার জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণ করতে জোরপূর্বক দখল নিতে যান। স্থানীয়দের সহযোগিতায় বাধা দিলে তারা আমাকেসহ পরিবারের সদস্যদের প্রাণনাশসহ হুমকি দিয়ে চলে যান।’

‘এ ঘটনায় আদালতে মামলা করলে রংপুর সদর সিনিয়র জজ আদালত শুনানি শেষে ওই জমিতে নিষেধাজ্ঞা জারিসহ বিবাদী এমাদ মিয়া ও বেলাল হোসেনকে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। একই সঙ্গে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বন্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়টি সিটি করপোরেশনকে লিখিতভাবে অবহিত করলে সিটি মেয়র কাজ স্থগিতের নির্দেশ দেন। কিন্তুু এমদাদ গংরা সিটি কর্পোরেশনকে ম্যানেজ করে কোনো কিছুর তোয়াক্কা না করে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ অব্যাহত রাখেন। আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে কাজ বন্ধ করতে বলা হলেও তারা তা মানছেন না। বরং উল্টো বহিরাগত ও পুলিশ দিয়ে নানা ধরনের হয়রানিসহ প্রাণনাশ ও মিথ্যা মামলার দেওয়ার হুমকি দিচ্ছেন।’

আলতাব আরও বলেন, এ ঘটনায় তাজহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তুু অজ্ঞাত কারণে পুলিশ বিষয়টি আমলে নেয়নি। এমন পরিস্থিতিতে পৈত্রিক সম্পত্তিতে অবৈধভাবে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বন্ধসহ আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সিটি মেয়রসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিটন মিয়া ও সাদেকুল ইসলামসহ তার পরিবাদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা