বোয়ালমারীর ৪৬০ মা পেলেন ‘মাদার সহায়তা’
সারাদেশ

 বোয়ালমারীর ৪৬০ মা পেলেন ‘মাদার সহায়তা’

নিজস্ব প্রতিনিধি:

বোয়ালমারী (ফরিদপুর): বোয়ালমারী পৌর এলাকার চার শতাধিক মা পেলেন বার্ষিক দশ হাজার টাকার ‘মাদার সহায়তা’ ভাতা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ প্রকল্পের অধীনে এই সহায়তা দেওয়া হয়।

২০১৭ সাল থেকে আওয়ামী লীগ সরকার হতদরিদ্র ও ভূমিহীন পরিবারের ১ম অথবা ২য় শিশু সন্তানের ক্ষেত্রে কর্মজীবী মায়েদের মাসিক ৮০০ টাকা করে তিন বছর ভাতা প্রদানের করার কর্মসূচি নেয়। প্রতিটি ইউনিয়ন থেকে ৮৪ জনকে এই কর্মসূচির আওতায় ভাতা দেওয়া হচ্ছে।

গত তিনদিনে বোয়ালমারী পৌরসভার ১০টি ওয়ার্ডের ৪৬০ জন হতদরিদ্র ও ভূমিহীন ভাতা গ্রহণকারীর মাঝে মাসিক ৮০০ টাকা করে এক বছরের নয় হাজার ৬০০ টাকা দেওয়া হয়েছে।

শেষদিন বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মায়েদের হাতে ভাতার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা