শিপ্রার ২৯ সামগ্রী র‌্যাবের হাতে
সারাদেশ

শিপ্রার ২৯ সামগ্রী র‌্যাবের হাতে

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার: আদালতের নির্দেশ পাওয়ার পর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের জব্দ করা মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন ডিভাইসসহ শিপ্রা দেবনাথের ২৯ ধরনের মালামাল মামলার তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে হস্তান্তর করেছে রামু থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এসব আলামত (ডিভাইসগুলো) বুঝে নেন র‌্যাবের কর্মকর্তারা।

এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত রামু থানায় জিডিমূলে সংরক্ষিত এসব মালামাল র‌্যাবকে হস্তান্তরের এ আদেশ দেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুর খায়ের জানান, শিপ্রা ও সিফাতের কম্পিউটার ডিভাইস ও মেমোরিসহ ২৯টি সামগ্রী কক্সবাজারের রামু থানা পুলিশের হেফাজতে আছে। মামলার তদন্ত কার্যক্রমে এসব কম্পিউটার ডিভাইসহ আলামত হিসাবে কাজে লাগবে। তাই এইসব জিনিসপত্র হস্তান্তরের জন্য আদালতে আবেদন করে র‌্যাব।

শিপ্রা দেবনাথ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তার বেশকিছু আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সামাজিকভাবে বিপর্যস্ত হন তিনি।

শিপ্রার অভিযোগ ছিল, রামু থানায় সংরক্ষিত মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস থেকেই এসব ছবি ভিডিও বাইরে ছড়ানো হয়েছে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় কারাগারে পাঠায় পুলিশ। পরে হিমছড়ির নীলিমা রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুইজনই এখন জামিনে মুক্ত।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা