২২৪ শিশুর অভিভাবক পেলেন ত্রাণ 
সারাদেশ

২২৪ শিশুর অভিভাবক পেলেন ত্রাণ 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: ফরিদপুরের ২২৪ জন শিশুর জন্য ২০৪ জন অভিভাবকের হাতে ত্রাণ তুলে দিয়েছেন রঘুনন্দনপুর লাইট হাউজ এজি চার্চ। ৩য় পর্যায়ের ত্রাণ হিসেবে প্রত্যেক শিশুর জন্য দেওয়া হয়েছে ১৪ কেজি চাল, এক কেজি ডাল, তেল ও আলু, চারটি সাবান, আটটি মাস্ক ও একটি ব্যাগ।

লাইট হাউজ এজি চার্চ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে শুক্রবার (২১ আগস্ট) সকালে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শহরতলীর কোমরপুরের প্রকল্প কার্যালয়ে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

লাইট হাউজ এজি চার্চ দরিদ্র, অসহায়, পিতৃ-মাতৃহীন পরিবারের শিশুদের চিকিৎসা এবং শিক্ষা উপকরণ ও সামাজিক শিক্ষা দিয়ে আসছে। কোভিডের কারণে শিশুরা তাদের অফিস চত্বরে না আসতে পারলেও পরিচালনা পর্ষদ তাদের নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

চার্চের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পটি ত্রাণ বিতরণ ছাড়াও শিশুদের মাঝে কোভিড-১৯ সচেতনতামূলক লিফলেট ও নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছে। প্রকল্প কমিটির চেয়ারম্যান রেভা. নীলরতন বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের পাঁচজন সদস্য ও ১৪ কর্মী শিশুদের পরিচালনা করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা