ছবি : সংগৃহিত
সারাদেশ
গৌরীপুরে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবার পেল ঢেউটিন

হলি সিয়াম শ্রাবণ, গৌরপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের মাঝে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

আরও পড়ুন: দৈনিক হ্যাপি টাইমস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

শনিবার (২৪ জুন) বিকেলে ক্ষতিগ্রস্তদের বাড়ির আঙ্গিনায় আনুষ্ঠানিকভাবে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম জিন্নতের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, এমপি’র ব্যক্তিগত সহকারী মোঃ আবু সাঈদ, যুবলীগ নেতা আতিকুর রহমান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মামুনুল করিম মামুন, ছাত্রলীগ নেতা সাগরসহ আরও অনেকেই।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু জানান- ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১ বান করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, বিদ্যুত লাইনের খুঁটি স্থাপনকে কেন্দ্র ১৯ ফেব্রুয়ারি দু’পক্ষের সংঘর্ষে মারা যান স্থানীয় সাজ্জাদুল হক (৫৫) নামে এক ব্যক্তি। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ লাল মিয়া মন্ডল গংরা সশস্ত্র হামলা চালায় প্রতিবেশী সিরাজুল হক গংদের বাড়ি-ঘরে।

এসময় ভাংচুর ও লুটপাটের পর ৩৯ পরিবারের শতাধিক ঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ অগ্নিকান্ড ও লুটপাটের ঘটনার পর থেকে ওই পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করে আসছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা