ছবি : সংগৃহিত
সারাদেশ

ঈশ্বরগঞ্জে গবাদিপশুর খাদ্য বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি সদস্যেদর মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে পুলিশসহ নিহত ২

রোববার (২৫ জুন) বেলা দশটার দিকে পৌর এলাকার দত্তপাড়া গ্রামে নতুন বাসস্ট্যান্ডে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২১০ জন পিজি সদস্যদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয় ।

একজন সদস্য মোট ৩৯ কেজি করে গো-খাদ্য পেয়েছে বলে জানা গেছে। সাতটি পিজিতে বিতরণকৃত গবাদিপশুর খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ডেইরি ফিড (গাভীর খাদ্য) ২৫ কেজি,বাছুরের খাদ্য ১০ কেজি, ডিসিবি ও ভিটামিন মিনারেল ফিমিক্স ৪ কেজি।

এছাড়াও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় নিয়মিত ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে উপজেলার বিভিন্ন কোরবানি হাটে প্রতিদিন সেবা প্রদান করছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সভাপতি রাশেদ ও সম্পাদক নুর উদ্দিন

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, ডেইরি এসোসিয়েশন সভাপতি আনিসুর রহমান জুয়েল, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার জান্নাতুল মাওয়া,এলএসপি ইয়াছিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী পিজি সদস্যবৃন্দ।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, দেশে দুধের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সমন্বিত এসব উদ্যোগের কারণে স্বল্প সময়ের মধ্যেই আমরা মাংস ও ডিমের পাশাপাশি দুধেও স্বয়ংসম্পূর্ণ হতে পারবো বলে আশা করছি।

আরও পড়ুন: অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় নিয়মিত ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে আমরা সেবা দিচ্ছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা