ছবি : সংগৃহিত
সারাদেশ
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন

সভাপতি রাশেদ ও  সম্পাদক নুর উদ্দিন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সময় টিভির স্টাফ রিপোর্টার রাশেদ আহমেদ খানকে সভাপতি ও জিটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

শনিবার (২৪ জুন) বিকেল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাবে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার মো: ফজলুর রহমান, সহকারী কমিশনার সৈয়দ এখলাছুর রহমান খোকন ও এমএ মজিদ এর যৌথ সাক্ষরিত কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মাসুক, কোষাধ্যক্ষ মোশাহিদ আলম, সদস্য সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাহ ফখরুজ্জামান এবং পদাধিকার বলে বিগত কমিটির সভাপতি আব্দুল হালীম ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: ভাগ্নীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!

এর পূর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল হালীমের সভাপতি ও সাধারণ সম্পাদক সুরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন এবং সাধারণ সভার বার্ষিক রিপোর্ট ও আয়-ব্যয়ের বিবরণ পাশ করান। পরে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার ২০২৩-২০২৪ সালের নতুন কমিটির ফলাফল ঘোষনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা