ছবি : সংগৃহিত
অপরাধ
মামা পলাতক

ভাগ্নীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালী জেলার দুমকিতে মামার বিরুদ্ধে মাদ্রাসা পড়ুয়া ভাগ্নীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: টিকিট কালোবাজারির অভিযোগে আটক ২

শনিবার (২৪ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার মুরাদিয়া পঞ্চায়েত বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, আগে থেকে ওৎ পেতে থাকা একই বাড়ির ফুল গাজীর মাদকাসক্ত ছেলে (সম্পর্কে মামা) রাজিব (২০) ওই শিক্ষার্থীকে বাড়ির সামনে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ির পূর্ব পাশের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

সম্ভ্রম বাঁচাতে শিক্ষার্থীর ডাক-চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে আসলে রাজিব দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

আরও পড়ুন: সশস্ত্র প্রতিরোধের পরিকল্পনা ছিল

ঘটনার পর থেকে রাজিব পালাতক রয়েছে। অভিযুক্ত রাজিবের পরিবার প্রভাবশালী হওয়ায় স্থানীয় বিচার ব্যবস্থার মাধ্যমে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা চলছে।

খবর পেয়ে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়ভাবে অভিযুক্তের কঠিন বিচারের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আবুল বাসার ঘটনাটি শুনেছেন জানিয়ে বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা