ছবি : সংগৃহিত
সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ড্রাইভার গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক বাস ড্রাইভারকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আরও পড়ুন: ৭০০ টাকা ভাতায় চলেনা প্রতিবন্ধী ইমরানের

গ্রেফতার আব্দুর রহিম (৪৭) নোয়াখালী জেলার সদর উপজেলার চরশুল্লুকিয়া গ্রামের মো.শফিউল্লার ছেলে।

শনিবার (২৪ জুন রাতে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন দুপুরের দিকে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, আসামি আব্দুর রহিম আন্তঃজেলা বাস ড্রাইভার। সে বাসের ড্রাইভিংয়ের পাশাপাশি বাসে অবৈধ মাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহন করত। ২০০৯ সালে কুমিল্লা ও ফেনী জেলা থেকে অবৈধ ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে গেলে র‍্যাব-১০ সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে মাদকসহ ৩ জন আসামিকে আটক করে।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে গবাদিপশুর খাদ্য বিতরণ

আসামিরা গ্রেফতার হওয়ার পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আসামি আব্দুর রহিমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়।

গ্রেফতার পরবর্তী আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিত্রহারা ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প...

বৃহত্তর যুদ্ধে না: যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর প্রস্তাব প্রত্যাখ্...

ঈদ যাত্রায় মানুষের ঢল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সকাল থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গে...

অন্যায় যুদ্ধে জ্বলছে দুবাই

যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত...

ঈদ যাত্রায় মানুষের ঢল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সকাল থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গে...

অন্যায় যুদ্ধে জ্বলছে দুবাই

যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত...

বৃহত্তর যুদ্ধে না: যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর প্রস্তাব প্রত্যাখ্...

মিত্রহারা ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প...

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্ততি!

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথমবারের মতো মেরিন স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা