ফাইল ছবি
সারাদেশ

পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সান নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামের একাট পোশাক কারখানার শ্রমিকরা।

আরও পড়ুন: শিকাগোতে বন্দুক হমলায় নিহত ৫

সোমবার (১৯ জুন) সকাল ৯টায় কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।

এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ অবরোধ পরে পুলিশের অনুরোধে তুলে নিয়ে কারখানায় ফিরে যান শ্রমিকরা। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ১১ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সঙ্গে কথা বলছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কারখানার শ্রমিকরা চলতি জুন মাসের বেতন ও ঈদ উল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণা করতে দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। কয়েকদিন পেরিয়ে গেলেও বেতন বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কারখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছেন ৯৬৯১৯ হজযাত্রী

আজ সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে ফের কারখানা কর্তৃপক্ষের কাছে গেলে তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে কারখানায় কাজ বন্ধ করে দিয়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধের সৃষ্টি করে।

কারখানা মালিক ইকবাল হোসেন বলেন, শ্রমিকরা কারখানায় কোনো ভাঙচুর করেনি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নিয়ে এসেছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যে চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা