প্রতীকী ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৫৬) নামের এক খামারির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নওগাঁয় বজ্রপাতে নিহত ৪

শনিবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কূল ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের আব্দুল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বাড়ির পাশে একটি হাঁসের খামার দেন। সেখানে নিয়মিত শেয়াল আক্রমণ করত। শেয়ালের আক্রমণে ঠেকাতে খামারে জিআই তারের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন।

আরও পড়ুন : উখিয়ায় ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার!

শনিবার সকালে ঘুম থেকে উঠে খামারে হাঁস দেখতে যান আব্দুর রাজ্জাক। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারের পাশেই মরে পড়ে ছিলেন। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করেনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা