ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝড়ে বিধ্বস্ত সহস্রাধিক ঘরবাড়ি

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের ৫ উপজেলায় হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও এতে লন্ডভন্ড হয়েছে কয়েকটি গ্রাম। কোথাও কোথাও বাতাসের বেগে উড়ে গেছে ঘরবাড়িসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন : মালয়েশিয়ায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে এই ঝড় আঘাত হানে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ে প্রায় এক থেকে দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপড়ে গেছে কয়েক’শ গাছ। এছাড়া প্রায় অর্ধশতাধিক বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফলে লালমনিরহাটের ৫ টি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ‌এতে ব্যবসা-বাণিজ্যসহ নিম্ন আয়ের বিশেষ করে অটোচালকরা পড়েছেন বিপাকে।

জানা গেছে, লালমনিরহাটের সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী হঠাৎ এ ঝড়ের কবলে পড়ে। কয়েক মিনিটের এ ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড হওয়ার পাশাপাশি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে গাছ পড়ে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন : বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

স্থানীয়রা জানিয়েছেন, মাঝ রাতে প্রথমে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। এরপরই ঝড় তাণ্ডব চালায়। মুহূর্তের বাতাসে উড়ে যায় শত শত বসতবাড়ির ঘরের ছাউনি। গাছপালা উপড়ে ঘরবাড়ির ওপর পড়ে।

হঠাৎ এ ঝড় পুরো জেলায় ঝড় আঘাত হানলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার গ্রামগুলো। এছাড়া কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নেও ঝড় আঘাত হানে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

জেলার কৃষকদের দাবি, ঘরবাড়ির সাথে ঝড়ে ভুট্টা ও পাটসহ সবজি ক্ষেতের অভাবনীয় ক্ষতি হয়েছে।

কাকিনার আয়নাল মিয়া জানান, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পরই শুরু হলো ঝড়। কয়েক মিনিটের মধ্যেই ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। আমি এই ঘর ঠিক করবো কীভাবে। সরকারের সহযোগিতা ছাড়া কোনো উপায় নেই।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে থাকা আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম ও কালীগঞ্জের ফেরদৌস আলম জানান, হঠাৎ এ ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি নষ্ট হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

ঝড়ের বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তবে এখনও হতাহতের কোনো খবর পাইনি।

আরও পড়ুন :

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ তালিকার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা