প্রতীকী ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে বজ্রপাতে নিহত ১

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের সদর উপজেলায় বজ্রপাতে আবদুর রহিম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রান্না ঘরে পড়ে ছিল তরুণীর লাশ

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম একই এলাকার রাধা বাড়ির আবদুল মতিনের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতির ভোর থেকে লক্ষ্মীপুরের অন্যান্য এলাকার মতো বিজয়নগর গ্রামেও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এসময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। বৃষ্টি ও বজ্রপাত হলে গ্রামের মাঠঘাটে কই মাছ পাওয়া যায়। ঘটনার সময় আবদুর রহিমও কই মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।

আরও পড়ুন : ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

তবে নিহত আবদুর রহিমের ভাবি শাহনাজ বেগম বলেন, বাড়ির পাশের মাঠে গরু বাধা ছিল। আবদুর রহিম ওই গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়। তার মৃত্যুতে আমার স্বামী সোলেমান অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। থানা পুলিশের সঙ্গে কথা বলে নিহতের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

আরও পড়ুন : গোয়াল বাঁচাতে গিয়ে দগ্ধ কৃষক

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি আমাকে ঘটনাস্থল থেকে জানানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা