ছবি: সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়লো ঝুট গুদাম

জেলা প্রতিনিধি : গাজীপুরের বাসন থানাধীন ইাটাহাটা এলাকায় আগুন লেগে ঝুট গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

বুধবার (১৪ জুন) রাত ১১ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, ইাটাহাটা এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে জাহাঙ্গীর আলমের ঝুট গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

খবর পেয়ে জয়দেবপুর ও সরাবো ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। এ আগুনে ঝুট গুদামে থাকা ওয়েস্টেজ মালামাল পুড়ে গেছে।

আরও পড়ুন : কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা