সারাদেশ

খাগড়াছড়িতে জীববৈচিত্র্য অক্ষুন্ন রাখতে মানববন্ধন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জীববৈচিত্র্য অক্ষুন্ন রাখতে নদী খাল বিল, পুকুর জলাশয় রক্ষায় ও নির্বিচারে পাহাড় কাটা বন্ধসহ পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আরও পড়ুন: রেল দুর্ঘটনা রোধে সতর্ক থাকতে হবে

রবিবার (৪ জুন) সুশাসনের জন্য নাগরিক (সুজন) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যােগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এডভোকেট নাসির উদ্দিন আহমদ, সভাপতি সুশাসনের জন্য নাগরিক (সুজন) খাগড়াছড়ি জেলা শাখা।

এতে বক্তব্য রাখেন, সুজনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নির্মল কান্তি দাশ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, নারী অধিকার নেত্রী লালসা চাকমা, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান, সাংবাদিক আজিম উল হক, অপু দত্ত প্রমুখ।

আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনা, মর্মাহত বাইডেন

বক্তারা বলেন, খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে নির্বিচারে পাহাড় কেটে পরিবেশ ভারসাম্যে নষ্ট সহ প্রকৃতি ধংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সবুজ বনাঞ্চল বিলিন করে ধুধুময় উতপ্ত পরিবেশ তৈরি হচ্ছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধংসই বয়ে আনবে। তাই তারা প্রশাসনকে যত দ্রুত সম্ভব পরিবেশ বিরোধি কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

তেলের দাম কমাতে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছেন...

ভেনেজুয়েলায় মৃত্যুমিছিল, নিহত ১,৭১৯

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত ভেনেজুয়েলায় এখনও থামেনি উদ্ধা...

জার্মানিকে হারিয়ে ছুটির আনন্দে প্যারাগুয়ে

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে অন্যতম বড় অঘটনের জন্ম দিল প্যারাগুয়ে। চারবারের ব...

নকআউটের আগে সুখবর পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব শুরুর আগে বড় স্বস্তির খবর পেল বর্তমান চ্যাম্পিয়...

আর্জেন্টিনাকেই সেরা মানছেন মোরিয়াসু

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা