সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগের উঠান বৈঠকে নারীদের ঢল

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনায় ময়মনসিংহের
গৌরীপুরে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জুন) বিকেলে ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্থানীয় চুড়ালী গ্রামে নবী হোসেনের বাড়ির আঙ্গিনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শত শত নারী দলে দলে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন- বর্তমান সরকার সাধারণ মানুষের জন্য পেনশন সুবিধা চালু করতে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি নৌকাকে বিজয়ী করতে হবে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালামের সভাপতিত্বে ও ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যদের মাঝে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ম.নুরুল ইসলাম, আব্দুল মুন্নাফ, পনি কৃষ্ণ দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম, আল মুক্তাদির শাহীন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহাগ রানা প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবলীগ নেতা এমপির ব্যক্তিগত সহকারী মোঃ আবু সাঈদ, মোকাম্মেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক মিয়া, মামুনুল করিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন
পর্যায়ের নেতা-কর্মীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা