ছবি: সংগৃহীত
সারাদেশ

তাবলীগে এসে যুবকের আত্মহত্যা 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাবলীগ জামাতে এসে মাহাদী হাসান (২৭) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন : ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

রোববার (২১ মে) সকাল ১০ টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মাহাদী হাসান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর বড় বিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে।

আরও পড়ুন : গাজীপুর যাচ্ছেন নির্বাচন কমিশনার

এর আগে রোববার ভোর সাড়ে ৫ টার দিকে সে মসজিদ পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৮ মে মাহাদী সহ ১৪ জন তাবলীগ জামাতের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বোখারী জামে মসজিদে আসেন। এরপর ১৪ জন সফরসঙ্গী মিলে এলাকায় ঘুরে ঘুরে ইসলাম প্রচার করছিলেন তারা।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

রোববার ভোররাতের দিকে মেহেদী তার সফর সঙ্গীদের অজান্তে মসজিদের পাশে একটি আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ তাৎক্ষণিক মাহাদীর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ৯ মাস পর লাশ ফেরত দিলো ভারত

নিহতের বাবা জানিয়েছে তার একটু মানসিক সমস্যা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা