ছবি: সংগৃহীত
সারাদেশ
মৌলভীবাজারে ট্রেন লাইনচ্যুত

১৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: গ্যাস ও বিদ্যুতের চাহিদা বেড়েছে

শনিবার (২০ মে) রাত ৮টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ।

তিনি বলেন, শ্রীমঙ্গল লাইন ক্লিয়ার। ৭১৯ পাহাড়িকা এক্সপ্রেস সিলেট পৌঁছানোর পর ৭২৪ উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে আসবে। ৭৩৯ উপবন এক্সপ্রেস ঢাকা থেকে ও ৭৪০ উপবন এক্সপ্রেস সিলেট থেকে চলাচল করবে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

এর আগে, শনিবার ভোর ৫টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এরপর বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ।

কুলাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনিছুজ্জামান বলেন, আখাউড়া ও কুলাউড়া স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে কাজ করার পর লাইন ক্লিয়ার হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা