ছবি-সংগৃহীত
সারাদেশ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইদুর রহমান সাকিব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : মক্কায় হোটেলে আগুন, নিহত ৮

শনিবার (২০ মে) ভোর ৬টার দিকে উপজেলার কিচক কেকারপাড়া মোলামগাড়ী রাস্তার পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাকিব উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের শাহাদত হোসেন সাদের ছেলে। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন।

পরিবারের লোকজন জানান, সাইদুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় গ্রিল মিস্ত্রির কাজ করতেন। মাঝে মধ্যেই তিনি অনেক রাতে বাড়ি ফিরতেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে শনিবার ভোরে কেকার পাড়া মোলামগাড়ি এলাকার রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

আরও পড়ুন : পটুয়াখালীতে সংঘর্ষে আহত ৫০

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে হয়েছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

অক্ষয়ের সঙ্গে জুটিতে আসছেন টলিউড কুইন রুক্মিণী!

বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলি...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা