ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে তুলসী রানী (৪৬) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছে।

আরও পড়ুন : নিখোঁজ পথশিশুর মরদেহ উদ্ধার

শনিবার (২০ মে) সকাল ৮টায় উপজেলার কবরস্থান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তুলসী উপজেলার জোংরা ইউনিয়নের ডাঙ্গাপাড়ার সুবলচন্দ্রের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, বুড়িমারী থেকে লালমনিরহাটগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তুলসী রানীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেন।

আরও পড়ুন : জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

তুলসী রানীর ছেলে শংকর রায় বলেন, মা মাথার সমস্যাজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার বিকেল থেকেই তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে খবর পেয় রেললাইনের ওপর মায়ের মরদেহ শনাক্ত করি।

বুড়িমারী রেলওয়ে স্টেশনের মাস্টার নুর বলেন, পাটগ্রামের কবরস্থান বাজার এলাকায় এক নারীর ত্রি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে মরদেহ উদ্ধার করবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা