ছবি: সংগৃহীত
সারাদেশ
সীমান্তে হত্যা

৯ মাস পর লাশ ফেরত দিলো ভারত

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চোর সন্দেহে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার দীর্ঘ ৯ মাস পর লাশ বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

আরও পড়ুন : গাজীপুর যাচ্ছেন নির্বাচন কমিশনার

শনিবার (২০ মে) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে লাশটি দেশে আনা হয়।

নিহত সালাম (৩৫) পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

তেঁতুলিয়া মডেল থানা পুলিশ লাশ গ্রহণ করে আইনি প্রক্রিয়া শেষে পঞ্চগড় সদর থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত ২০২২ সালের ২৩ আগস্ট রাতে সালাম রাজগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার চাউলহাটি সংলগ্ন বড়ুয়াপাড়া গ্রামে কয়েকজন যুবকের সাথে প্রবেশ করলে স্থানীয়দের গণপিটুনিতে মারা যায়। পরদিন বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে নিহতের পরিবারের সদস্যরা জানতে পারে।

আরও পড়ুন : রেলপথে যাত্রী বৃদ্ধি পেয়েছে

ভারতীয় পুলিশ লাশটি ভারতের একটি হাসপাতালের হিমঘরে রেখে দেয় এবং দীর্ঘ ৯ মাস পর বাংলাদেশে ফেরত পাঠায়।

ঘটনার পর ভারত থেকে মরদেহটি দেশে আনার জন্য প্রশাসনের সহায়তায় উভয় দেশের হাই-কমিশন ও মানবাধিকার কর্মীদের সাথে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন : শেখ হাসিনা এখন বিশ্ব নেতা

এদিকে দীর্ঘ সময় ধরে মরদেহ ভারতে আটক রাখার পাশাপাশি নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

সালামের বড় ভাই আলিম হোসেন জানান, ঘটনার পর থেকে ছোট ভাইয়ের লাশ নিতে সরকারের বিভিন্ন দপ্তর ও প্রশাসনের সাথে যোগাযোগ করি। সকলেই অপেক্ষায় ছিলাম কবে তার লাশ দেশে আনা সম্ভব হবে। দীর্ঘ ৯ মাস পর ভারতের সাড়া পেয়ে গত ১৬ মে আমি একজন ইউপি সদস্যকে নিয়ে ভারতে যাই। শনিবার লাশ দেশে আনা হয়েছে।

আরও পড়ুন : ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, দীর্ঘদিন ধরে আমরা প্রশাসন ও বিভিন্ন দপ্তরে যোগাযোগসহ হাই-কমিশনে যোগাযোগ করে আসছিলাম। অবশেষে লাশ প্রশাসনের সহায়তায় দেশে ফেরত আনা সম্ভব হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পাওয়ার পর সকল আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা