ছবি : সংগৃহিত
সারাদেশ
বৈশাখ শেষে কালবৈশাখী

উলিপুরে ঝড়ে লন্ডভন্ড শিক্ষাপ্রতিষ্ঠান

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বৈশাখ শেষে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড তববপুক ইউনিয়নে নির্মিত হওয়া উমানন্দ কলেজটি।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে বেতন ভাতা নেই ৬ মাস!

সোমবার (১৫ মে) মধ্যরাতের কালবৈশাখী ঝড়ে কলেজটির ৬টি শ্রেনীকক্ষ ও ৫০টি বেঞ্চসহ আসবাবপত্র লন্ডভন্ড হয়ে যায়। এসময় ঘরের টিন ও সিঁড়িগুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে।

১৯৬৫ সালে তববকপুর ইউনিয়নে উমানন্দ স্কুলটি নির্মান হয়। স্কুলটিকে ঘিরে ২০১৩ সালে নির্মান হয় কলেজটি। তববকপুর ইউনিয়নে এটিই একমাত্র কলেজ। প্রতিবছর ওই কলেজটি থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে স্নাতক পর্যায়ে পড়া-লেখা করে কর্মস্থানে যোগদান করছে।

২০২২-২৩ শিক্ষাবর্ষে কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও কমার্স শাখায় ১৭৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। কলেজেটির শুভাকাঙ্খী রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সাবেক সহকারি অধ্যাপক একেএম আব্দুল ওয়াদুদ জানান, ক্ষতিগ্রস্থের বিষয়টি জেনে ব্যথিত হয়েছি এ অবস্থায় উচ্চ মহলের সহযোগীতা কামনা করছি।

আরও পড়ুন : অডিও ভাইরাল, আমার তো বাঁচতে হবে

সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, সাবেক সভাপতি আনিছুর রহমান, অভিভাবক ফজলু মিয়া, শহিদুর রহমান, হাসান আলী সাবু জানান, নির্মাণকালে স্থানীয়দের সহযোগিতা ও পকেটের টাকা দিয়ে খুব কষ্ট করে নির্মাণ করা হয় এবং কলেজটি হওয়াতে এই এলাকার শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ বেশ উপকৃত কিন্তু হঠাৎই এই ঝড়ে যে ক্ষতি হয়েছে তাতে ঘুরে দাঁড়ানো অসম্ভব।

কলেজটির মানবিক শাখার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহনাজ খাতুন, একাদশ শ্রেণির মিথিলা সরকার ও শারমিন আক্তার জানান, হঠাৎ ঝড়ে আমাদের কলেজটি উড়ে গিয়ে আমাদের পাঠদানের বিরাট ক্ষতি করেছে দ্রুতই ভবন নির্মান না হলে বিপদে পরবো।

আরও পড়ুন : জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২

স্কুল শাখার প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম, কলেজ শাখার প্রভাষক ও প্রধান উদ্যোক্তা - মিনহাজুল ইসলাম জানান, কলেজটি নির্মাণ করতে সব শেষ করেছি এখন নতুন করে এই ভবন নির্মাণ করা আমাদের পক্ষে অসম্ভব এবং দ্রুতই সরকার ভবন নির্মানের ব্যবস্থা না করলে শিক্ষার্থীরা ভীষণ ক্ষতিগ্রস্থ হবে। তাঁরা আরো জানান, কলেজটিতে ১১ জন শিক্ষক রয়েছি এখনো একজনেরও বেতন হয়নি।

মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম জানান, ঝড় হয়েছে জেনেছি প্রতিষ্ঠান প্রধান জানালে পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা