ছবি-সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে দুই বন্ধুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক রশিতে গলায় ফাঁস দেওয়া দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভালুকায় আটো চাপায় পথচারী নিহত

মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ (২৩) ও তার বন্ধু একই এলাকার খয়রদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে আদিল শাহ ওরফে জসিম মনির (২৩)। তারা দুজনে দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় জুতা কারখানায় চাকরি করতেন।

আরও পড়ুন : পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত

পুলিশ, সহকর্মী ও পরিবার পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৫ মে) বিকেল থেকেই নিখোঁজ ছিল দুই বন্ধু। রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় তাদের খোঁজাখুঁজি করে পরিবার। মঙ্গলবার (১৬ মে) সকালে আইচ মার্কেট এলাকায় গাছে এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন : উখিয়া ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সবার সঙ্গে কথা বলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা