ছবি-সংগৃহীত
সারাদেশ

কারাগারে নারী কয়েদির আত্মহত্যা 

জেলা প্রতিনিধি : ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে শিশুসন্তান হত্যা মামলার আসামি মোছা. ফারজানা খাতুন (২২) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : উখিয়া ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

সোমবার (১৫ মে) দুপুর পৌনে ২টার দিকে কারাগারের ভেতরে টিনের ঘরের পেছনের অংশে এ ঘটনা ঘটে।

ফারজানা খাতুন জামালপুরের সদর উপজেলার চর যথার্থপুর গ্রামের চান্দাপাড়া এলাকার আব্দুল হালিমের স্ত্রী।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার বলেন, নিহত ফারজানা জামালপুর জেলা কারাগারের আসামি। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার হাত ও পায়ে প্লাস্টার করা ছিল। তার চিকিৎসা চলছিল। আজ দুপুরের দিকে জেলখানার ভেতরে চালা ঘরের পেছনের অংশে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে বিষয়টি টের পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে ফারজানা খাতুন গত ৮ এপ্রিল নিজের আড়াই বছর বয়সী মেয়ে রিয়া মনিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করে। হত্যার পরের দিন পুলিশ তাকে গ্রেফতার করে জামালপুর জেলা কারাগারে পাঠায়।

জেল সুপার আরো বলেন, ওই আসামি কারাগারে যাওয়ার পর থেকেই মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য গত ২৮ এপ্রিল তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতি সমাবেশ

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা