ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে স্টিল কারখানা সিলগালা

সান নিউজ ডেস্ক: বন্দর নগরী চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

আরও পড়ুন: সচল হলো চট্টগ্রাম বন্দর

সোমবার (১৫ মে) বিকেল ৪টার দিকে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। কারখানার সার্বিক অবস্থা খুবই নাজুক হিসেবে প্রতীয়মান হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির হোসেন কারখানাটিকে পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে মতামত দেন এবং ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ করেন। পরে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং জরিমানা করা হয়।

আরও পড়ুন: ভালুকায় ২ মানব পাচারকারী গ্রেফতার

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, পরিবেশসম্মত উপায়ে উৎপাদন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা