বিদ্যুতায়িত হয়ে শ্রমিক আহত
সারাদেশ

বিদ্যুতায়িত হয়ে শ্রমিক আহত

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ম্যাগনাম স্টিল কারখানায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নয়ন মিয়া (৩৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন:

শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০ টার দিকে বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া এলাকায় গড়ে উঠা ম্যাগনাম স্টিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহত নয়ন মিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দি গ্রামের বাসিন্দা। সে ম্যাগনাম স্টিল কারখানায় বিদ্যুৎ বিভাগে সহকারি ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকর্মীদের সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে কারখানায় বিদ্যুতের হাই-ভোল্টেজ ট্রান্সমিশনে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন নয়ন মিয়া।

পরে, কারখানার সহকর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় নয়ন মিয়াকে ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতারে রেফার্ড করেন।

এদিকে এ বিষয়ে বারবার চেষ্টা করেও কারখানার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোয়েব আলী বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গেল ১৯ সেপ্টেম্বর (বুধবার) এই ম্যাগনাম স্টিল কারখানায় ক্রেনের তার ছিঁড়ে পাঁচ টন ওজনে ম্যাগনেট পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পর সুরক্ষা নিয়ে সরব হয়েছিলেন শ্রমিকরা।

আরও পড়ুন:

কর্তৃপক্ষের গাফিলতির জেরেই বার বার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ কারখানার একাধিক শ্রমিকের। অভিযোগ একের পর এক দুর্ঘটনা ঘটলেও শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তেমন কোন ভূমিকা নেয়নি ম্যাগনাম স্টিল কারখানার কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের আনুষ্ঠানিক অভিযোগ আনল যুক্তরাষ্ট্র

কিউবার সাবেক প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউ...

ওয়াশিংটনকে বার্তা দিয়ে বেইজিংয়ে শি-পুতিন বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠি...

হামে থামছে না শিশুমৃত্যু

দেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা