ছবি : সংগৃহিত
সারাদেশ

কিশোর গ্যাংয়ের হামলায় দম্পতি আহত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় ব্যবসায়ী দম্পত্তি আহত হয়েছে। শনিবার (১৩ মে) ঝালকাঠি পৌর শহরের স্ট্যান্ড সড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : রড চাপায় শ্রমিকের মৃত্যু

মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ী সৈয়দ মেহেদী হাসান সুমন (৩০) ও তাঁর স্ত্রী মাহামুদা খানমকে (২৭) কুপিয়ে ও পিটিয়ে আহত গুরুতর আহত করে কিশোর গ্যাং সদস্যরা।

এ ঘটনায় আহত সৈয়দ মেহেদী হাসান বাদী হয়ে শুক্রবার রাতে ঝালকাঠি থানায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্যর নামে মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, সৈয়দ মেহেদী হাসান সুমনের স্ট্যান্ড সড়কে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের আশেপাশে কিশোর গ্যাংয়ের সদস্য প্রতিনিয়ত মাদক সেবন করে আসছে। তাদের মাদক সেবনের প্রতিবাদ করলে তারা সুমনের ওপর ক্ষিপ্ত হয়।

আরও পড়ুন : ভোলার সাথে নৌ যোগাযোগ বন্ধ

গত ১০ মে বিকেলে কিশোর গ্যাংয়ের সদস্য শুভ (২২), সুজন (২৪), মেহেদী (২৪), মুরাদ (২৩), নাইম (২০), হৃদয় (২১), তন্ময় (২০) ও রাজিব (২৪) একত্রিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী মেহেদী হাসান সুমনের বাসার ওপর ইট ছুড়তে থাকে।

তখন তিনি বাসা থেকে সামনে বের হয়ে বাসায় ইট ছোড়ার প্রতিবাদ করলে মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে।

সুমনের চিৎকার শুনে ঘরের ভেতর থেকে স্ত্রী মাহমুদা খানম বের হয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ সময় পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা গুরুতর অবস্থায় সুমনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন : নিরাপদ আশ্রয়ে যেতে বিজিবির মাইকিং

এ ঘটনায় সুমন বাদী হয়ে ঝালকাঠি থানায় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, আম পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক হয়। পরে এক পক্ষের হামলায় অপর পক্ষ আহত হওয়ায় মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা