সারাদেশ
গৌরীপুরে

আ’লীগ নেতার হাত-পা ভেঙ্গে দেয়ার ঘটনায় মামলা

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে মইলাকান্দা ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল্লাহ’র (৪৮) উপর বিএনপি-ছাত্রদল কর্মীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ১২ জনের নামে মামলা হয়েছে। সোমবার (১ মে) রাতে গৌরীপুর থানায় ভিকটিমের ফুফাতো ভাই মোঃ ইসলাম মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আরও পড়ুন: খালেদা জিয়াকে অসুস্থ দেখানো পরিকল্পনা

এ মামলায় আসামীরা হলেন- মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে ছাত্রদল কর্মী অন্তর (১৯) ও লাল চাঁন (২২), মৃত আব্দুল জব্বারের ছেলে বিএনপি কর্মী বাদশা (৪২), ইদ্রিস মিয়ার ছেলে রুবেল মিয়া (৪০) সহ অজ্ঞাত ৮ জন।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান- এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আহত নেতার পরিবারের সদস্যরা জানান- শহিদুল্লাহ মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত ইউপি নির্বাচনের জের ধরে স্থানীয় বিএনপি-ছাত্রদলের কর্মীরা ২৫ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি ফেরার পথে গোবিন্দপুর বাজার সংলগ্ন এলাকায় শহিদুল্লাহ’র উপর অতর্কিতে সশস্ত্র হামলা চালায়।

এ সশস্ত্র হামলায় তার হাত-পা ভেঙ্গে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক রক্তাক্ত জখম করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তারা আরও জানান- বিগত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় ছাত্রদলকর্মী অন্তরের নেতৃত্বে সূর্যাকোনা গ্রামের আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে নির্যাতনের পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা