ছবি-সংগৃহীত
সারাদেশ

মোবাইল চালাতে বাধা দেওয়ায় আত্মহত্যা 

জেলা প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল চালাতে বাধা দেওয়ায় তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : দিনাজপুরে ট্রাক চাপায় নিহত ২

বুধবার (৩ মে) ভোরে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত তন্বী মন্ডল বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রীরাম মন্ডলে মেয়ে। তিনি এ বছর বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পড়ার সময় মোবাইল ব্যবহার করছিল তন্বী। মোবাইল ব্যবহার করতে দেখে তার মা শ্রীমতি বিলাসী রানী তাকে বকাবকি করেন। এতে সে মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখেন। এরপর পরিবারের লোকজনসহ প্রতিবেশীকে ডাকাডাকি করে মেয়ের ঝুলন্ত মরদেহ নিচে নামানো হয়।

আরও পড়ুন : হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লিচিকিৎসকের মৃত্যু

বেনাপোল পৌর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, বালুন্ডা গ্রাম থেকে তন্বী মন্ডল নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরো বলেন, কেন, কী কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ যশোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা