প্রতীকী ছবি
সারাদেশ

হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লিচিকিৎসকের মৃত্যু

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ইদ্রিস আলী (৫০) নামে এক পল্লিচিকিৎসক নিহত হয়েছেন।

আরও পড়ুন : আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার (২ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাবরাখালী সীমান্তবর্তী কান্দাপাড়া এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী ওই গ্রামের তৈমুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল ধানক্ষেতে নেমে আসে। স্থানীয় কৃষকরা টের পেয়ে ফসল রক্ষায় হাতি তাড়াতে লাঠি-আগুন নিয়ে ধাওয়া করেন। হাতি তাড়ানোর একপর্যায়ে পল্লিচিকিৎসক ইদ্রিস আলী হাতির খুব কাছাকাছি চলে যান।

আরও পড়ুন : বখাটের কোপে প্রাণ গেল কিশোরীর

এক পর্যায়ে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় হাতির দল সরে গেলে গুরুতর আহত অবস্থায় ইদ্রিস মিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা