সারাদেশ

সাগর থেকে ১৯ জেলে উদ্ধার

কক্সবাজার (প্রতিনিধি) : বঙ্গোপসাগরের সেন্টমার্টিন থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

আরও পড়ুন : পাবনায় বজ্রপাতে নিহত ২

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গভীর সাগরের সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার জেলেদের পরিচয় ও নাম জানা যায়নি। তাদের কূলে আনার পর বিস্তারিত জানানোর কথা বলেছে কোস্টগার্ডের এই কর্মকর্তা।

তিনি জানান ,জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারসহ ১৯ জেলে সাগরে ভাসমান আবস্থাতে উদ্ধার করা হয়েছে। এরপর কোস্টগার্ড বঙ্গোপসাগরে জেলেদের উদ্ধারে কাজ শুরু করে। প্রথম দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার বলা হলেও শেষে ট্রলারে ভাসমান থাকা ১৯ জেলের খোঁজ মেলে গভীর সাগরের সেন্টমার্টিনে।

আরও পড়ুন : সাত নারী ছিনতাইকারী আটক

তারপর কোস্টগার্ডের জাহাজ ১৯ জেলেকে শনিবার দুপুরে উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জেলেদের চিকিৎসা ও খাবার সরবারহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে বরে জানান কোস্ট গার্ড।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা