ছবি-সংগৃহীত
সারাদেশ

সাত নারী ছিনতাইকারী আটক

জেলা প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে ছিনতাইকারী চক্রের সাত নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : পাবনায় বজ্রপাতে নিহত ২

শনিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, রেকসনা (৪০), নিহারারা (৫০), পারুল (৩৫), রোজিনা (৩০), সাহিদা (৮০), পারুল (২৬), লামিয়া (৩০)। চক্রের সদস্যদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায়।

আরও পড়ুন : বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণকালে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় স্থানীয়দের কাছে প্রথমে হাতেনাতে ধরা পড়ে ছিনতাইকারী চক্রের দুই নারী সদস্য। একই সময়ে স্মাটকার্ড সংগ্রহ করতে আসা আরও কিছু ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ওই চক্রের আরও পাঁচ সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ৪ মাছ বিক্রেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

ভুক্তভোগী কাকলি সরকার বলেন, স্মার্টকার্ড নেওয়ার সময় প্রচুর ভিড় ছিল। এ সময় ছিনতাইকারী চক্রের তিন সদস্য আমাকে ঘিরে ধরে। পরে গলায় হাত দিয়ে দেখি আমার স্বর্ণের চেইন নেই। আমি তাদের শাস্তি চাই।

ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা