ভুক্তভোগী শিক্ষার্থী (ছবি: সংগৃহীত)
সারাদেশ

পরীক্ষা দেওয়া হচ্ছে না শিমুর

নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ফরম পূরণের টাকা জমা দিলেও এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না এক শিক্ষার্থীর। এ ঘটনায় প্রধান শিক্ষককের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর বাবা।

আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষা কাল

ভুক্তভোগী শিক্ষার্থী শিমু আক্তার ডিমলা খগা বড়বাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে উপজেলার নিজ সুন্দরখাতা গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমি প্রধান শিক্ষককে ফরম পূরণের টাকা জমা দিয়েছি। এখন জানতে পারি আমার এসএসসি ফরম পূরণ হয়নি। ভুল করে আমার নামের আরেকজন ঝড়েপড়া শিক্ষার্থীর ফরম পূরণ হয়েছে। এখন প্রধান শিক্ষক আমাকে এক বছর অপেক্ষা করতে বলছেন।’

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই

ভুক্তোভোগীর পিতা রবিউল বলেন, প্রধান শিক্ষকের এ রকম অবহেলার কারণে আমার মেয়ের এসএসসি পরীক্ষার ফরম পূরণ হয়নি। তিনি বলেন, ‘পরীক্ষা দিতে না পেরে যদি আমার মেয়ের কিছু হয়ে যায় এর দায়ভার কে নেবে’

এ বিষয়ে প্রধান শিক্ষক মারুফা আক্তারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।

আরও পড়ুন: ৪ মাস পর সংশোধনী দিলো এনসিটিবি

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ঘটনার বিস্তারিত জানতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা