ছবি-সংগৃহীত
সারাদেশ

আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট এলাকায় বস্তি ও টায়ারের গোডাউনে সংগঠিত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন : ৬০ কিমি বেগে আসছে কালবৈশাখী

শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : গুজব রটালে ব্যবস্থা

এদিকে অগ্নিকাণ্ডের পর সতর্কতা হিসেবে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। দীর্ঘ দুই ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল বিকেল ৪টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা