সারাদেশ

মুন্সীগঞ্জে ৪ মাছ বিক্রেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে শনিবার ভোরে ৪ মাছ বিক্রেতাকে কুপিয়েছে ছিনতাইকারীরা। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই

ভোর সাড়ে ৪ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামের এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের আন্ডার পাসের নীচে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত অবস্থায় মাছ বিক্রেতা শাহ আলমকে (৫০) ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মাছ বিক্রেতা লেবু দাস (৪০), ধীরেন দাস (৫৫) ও আজিজুল ইসলাম পেনু খানকে (৪২) স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাছ বিক্রেতারা জানান, মাছ কিনতে উপজেলার সমষপুর গ্রাম থেকে ব্যাটারি চালিত অটো-রিকশায় করে জেলার লৌহজং উপজেলার মাওয়া মৎস আড়তের উদ্দেশ্যে রওনা হন তারা।

পথে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের সমষপুর আন্ডারপাসের নীচে পৌছলে ৩-৪ জনের একটি গ্রুপ দেশীয় তৈরী ধারালো অস্ত্রযোগে অটোরিকশার গতিরোধ করে।

এ সময় তাদের এলোপাতাড়ি কুপিয়ে ৬০ হাজার ছিনিয়ে নিয়ে ছিনতাইকারী গ্রুপটি পালিয়ে যায়।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শ্রীনগর থানার (ওসি) আমিনুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে আন্ডারপাসে ছিনতাইয়ের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে ঘুরে এসেছে। তবে কেউ, কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা